― Advertisement ―

spot_img

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ সফিউল আলম।রোববার...
প্রচ্ছদসারা বাংলাময়মনসিংহে পুলিশের অভিযানে নারীসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ময়মনসিংহে পুলিশের অভিযানে নারীসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহ নগরীর ১৮ নম্বর ওয়ার্ডের পাটগুদাম ব্রিজ মোড় সংলগ্ন হাজী কাশেম আলী কলেজের পেছনে বস্তি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে কুখ্যাত মাদক ব্যবসায়ী চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। সাহসী অভিযানটির নেতৃত্ব দেন সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ (ওসি) মো. শিবিরুল ইসলাম।

রবিবার (২৯ জুন ২০২৫) রাতে ওসি শিবিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল পুরো বস্তি এলাকা ঘেরাও করে তল্লাশি চালায়। এ সময় কুখ্যাত মাদক চক্রের সদস্য সোবহানার বোন সুরমা, ভাই রুমন এবং সহযোগী রিতিককে গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় মূল হোতা সুরমা, তার স্বামী লিটন এবং অন্যান্য সদস্য সুজন, দীপু, তানিয়া, রিনা ও সুবর্ণা পালিয়ে যায়।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ওই মাদকচক্রটি এলাকায় প্রকাশ্যে ইয়াবা, গাঁজা ও অন্যান্য মাদকদ্রব্য বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে, যা বর্তমানে আদালতে বিচারাধীন। অথচ এতদিন তারা ছিল ধরাছোঁয়ার বাইরে।

অভিযোগ রয়েছে, মাদক ব্যবসার টাকায় চক্রটি গড়ে তোলে নিজস্ব মাস্তান বাহিনী এবং স্থানীয় প্রভাবশালীদের সহযোগিতায় অবাধে ব্যবসা চালিয়ে যায়। এমনকি, এ নিয়ে সাংবাদিকরা প্রতিবেদন করলেও তাদেরকেও হুমকি-ধামকি দেওয়া হতো।

আরও পড়ুনঃ ফুলবাড়ী সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ অ্যান্ড্রয়েড মোবাইল ও যন্ত্রাংশ জব্দ

অবশেষে ওসি শিবিরুল ইসলামের নেতৃত্বে পরিচালিত রোববারের অভিযানে এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে। তারা মনে করছেন, পুলিশি তৎপরতা অব্যাহত থাকলে এই চক্রটি সম্পূর্ণভাবে নির্মূল করা সম্ভব হবে।

স্থানীয় সচেতন মহল ওসি শিবিরুল ইসলামের সাহসিকতার প্রশংসা করেছেন এবং নিয়মিত অভিযান চালিয়ে ময়মনসিংহকে মাদকমুক্ত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।