― Advertisement ―

spot_img

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় ককটেল বিস্ফোরণ, উদ্ধার আরেকটি

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নিমতলা মোড়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও কোনো হতাহতের খবর পাওয়া...
প্রচ্ছদসারা বাংলাতারাকান্দায় পরীক্ষা শেষে ওএমআর শিট পূরণ, দুই শিক্ষক আটক

তারাকান্দায় পরীক্ষা শেষে ওএমআর শিট পূরণ, দুই শিক্ষক আটক

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহের তারাকান্দায় এইচএসসি পরীক্ষা শেষে অফিস কক্ষে বসে ওএমআর (OMR) শিট পূরণ করার অভিযোগে দুই শিক্ষককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ জুলাই ২০২৫) দুপুরে তাদের আটক করা হয়।

ঘটনাটি ঘটেছে গত ১৩ জুলাই তারাকান্দা উপজেলার ফজলুল হক চৌধুরী মহিলা কলেজে। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, পরীক্ষার পর দুই শিক্ষক অফিস কক্ষে বসে ওএমআর শিট পূরণ করছেন। পরে তদন্তে ঘটনাটি সত্য বলে প্রমাণিত হলে অভিযুক্ত শিক্ষকরা নিজেরাও অপরাধ স্বীকার করেন।

আটক হওয়া শিক্ষকরা হলেন—কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. জয়নাল আবেদীন খোকা এবং গণিত বিভাগের প্রভাষক মো. হাবিবুর রহমান।

তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার পর কলেজের অফিস কক্ষে বসে দুই শিক্ষক ওএমআর শিট পূরণ করেন। বিষয়টি সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে। তারা নিজেদের দোষ স্বীকারও করেছেন।”

তিনি আরও জানান, অভিযুক্তদের তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং বিভাগীয় ব্যবস্থাও গ্রহণ করা হচ্ছে। ইতোমধ্যে বরখাস্তের প্রস্তাব পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ মেহেরপুরে জেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. টিপু সুলতান বলেন, “দুই শিক্ষক বর্তমানে থানা হেফাজতে রয়েছেন। অভিযোগ দায়েরের পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় স্থানীয় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া ও উদ্বেগ দেখা দিয়েছে। অনেকেই শিক্ষা ব্যবস্থার ওপর আস্থা হারানোর আশঙ্কা প্রকাশ করেছেন। স্থানীয়ভাবে এমন অনিয়ম শিক্ষার সুষ্ঠু পরিবেশকে প্রশ্নবিদ্ধ করছে বলেও মন্তব্য করেন সচেতন মহল।