― Advertisement ―

spot_img

ব্রাজিল–মরক্কো ম্যাচ প্রিভিউ: ঐতিহ্যের ব্রাজিল বনাম নতুন শক্তির মরক্কো

বিশ্ব ফুটবলের অন্যতম আকর্ষণীয় লড়াইয়ের অপেক্ষায় ফুটবলপ্রেমীরা। বিশ্বকাপের মঞ্চে গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও আফ্রিকার নতুন শক্তি হিসেবে...
প্রচ্ছদসারা বাংলাসাভারে সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে সাংবাদিক অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

সাভারে সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে সাংবাদিক অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

সাভারের সাব-রেজিস্ট্রার জাকির হোসেনের বিরুদ্ধে সাংবাদিক অপহরণের চেষ্টার অভিযোগে প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের সাংবাদিকরা। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে সাভার মডেল থানার সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সাভার, আশুলিয়া ও ধামরাই এলাকায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা অভিযোগ করেন, সাব-রেজিস্ট্রার জাকির হোসেনের বিরুদ্ধে দুর্নীতি, ঘুষ বাণিজ্য এবং সাংবাদিকদের ওপর অতর্কিত হামলার পাশাপাশি অপহরণের চেষ্টার মতো গুরুতর অভিযোগ রয়েছে।

এ সময় সাভার প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদা আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, ৭২ ঘণ্টার মধ্যে অভিযুক্ত সাব-রেজিস্ট্রারকে ক্লোজ করা না হলে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন তারা।

আরও পড়ুনঃ সাবেক শিক্ষার্থী বুলেট বৈরাগী হত্যা, বিচারের দাবিতে জকসুর মানববন্ধন

মানববন্ধনে অংশগ্রহণকারী অন্যান্য সাংবাদিকরাও অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।