― Advertisement ―

spot_img

ভুল প্রশ্নে এইচএসসি পরীক্ষা, কেন্দ্র সচিবসহ চারজনকে অব্যাহতি

মোঃ বিপুল মিয়া, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে ভুল প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা নেওয়ার ঘটনায় কেন্দ্র সচিবসহ চারজনকে দায়িত্ব থেকে অব্যাহতি...
প্রচ্ছদসারা বাংলাফুলবাড়ী উপজেলায় গঠিত হতে যাচ্ছে সাংবাদিক ফোরাম

ফুলবাড়ী উপজেলায় গঠিত হতে যাচ্ছে সাংবাদিক ফোরাম

মোঃ বিপুল মিয়া, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় কর্মরত সকল সংবাদকর্মীদের নিয়ে বৃহৎ পরিসরে গঠিত হতে যাচ্ছে সাংবাদিক ফোরাম।

এ উপলক্ষে সোমবার বিকাল ৪ টায় ফুলবাড়ী প্রেসক্লাবের হলরুমে সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ফুলবাড়ী প্রেসক্লাব, উপজেলা প্রেসক্লাব, ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাব, ফুলবাড়ী মডেল প্রেস ক্লাবের সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

এ সময় ফুলবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম আসাদুজ্জামানের সঞ্চালনায় সিনিয়র সাংবাদিক আব্দুল আজিজ মজনু, মুহা: ছদরুজ্জামান, অলিউর রহমান নয়ন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহবুব হোসেন লিটু, সাধারণ সম্পাদক জাকারিয়া মিঞা, ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি উত্তম কুমার মোহন্ত, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ফুলবাড়ী মডেল প্রেসক্লাবের সভাপতি ইউনূস আলী সহ সাংবাদিকগণ বক্তব্য রাখেন।

মতবিনিময়ের সময় বক্তারা বলেন- দেশ ও জাতির কল্যাণে বিগত দিনে সাংবাদিকরা শত প্রতিকূলতাকে উপেক্ষা করে সততা ও নিষ্ঠার সাথে কাজ করেছে। সেই ধারাবাহিকতা বজায় রাখার দায়িত্ব এখন আমাদের কাঁধে। সাংবাদিকতা একটি চ্যালেঞ্জিং পেশা। যতই প্রতিকূলতা আসুক আমাদের সত্য প্রকাশে অবিচল থাকতে হবে। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখতে হবে। পাশাপাশি বক্তাগণ অপসাংবাদিকতা রোধ এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারা অব্যাহত রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আরও পড়ুনঃ শরীয়তপুরে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর শোডাউন

মতবিনিময় সভায় সাংবাদিকদের স্বার্থ রক্ষায় উপজেলার চারটি প্রেসক্লাবের সকল সাংবাদিকদের নিয়ে সাংবাদিক ফোরাম গঠন করার সিদ্ধান্ত গ্রহন করা হয়।