― Advertisement ―

spot_img

মেঘনা–গোমতী সেতুর নিচে টাইমার বোমা সদৃশ বস্তু উদ্ধার

ইকরাম হাছান, তিতুমীর কলেজ প্রতিনিধিঃ কুমিল্লার দাউদকান্দি উপজেলার মেঘনা–গোমতী সেতুর টোল প্লাজার নিচ থেকে টাইমার বোমা সদৃশ একটি রহস্যজনক বস্তু উদ্ধার করেছে সেনাবাহিনী। সোমবার...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনদাউদকান্দি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষার্থীদের প্রাণবন্ত বনভোজন

দাউদকান্দি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষার্থীদের প্রাণবন্ত বনভোজন

ইকরাম হাছান, তিতুমীর কলেজ প্রতিনিধিঃ দাউদকান্দি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের কম্পিউটার অপারেশন ট্রেড-এর ৪র্থ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে এক আনন্দঘন বনভোজন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৭ আগস্ট) সোনারগাঁও যাদুঘরে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীরা দিনব্যাপী নানা আয়োজনে সময় কাটান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কম্পিউটার অপারেশন ট্রেডের সম্মানিত দুই ইনচার্জ জনাব মমশেদ দিনূরি ও জনাব নাজমুল হক। তাঁদের নেতৃত্বে অনুষ্ঠিত হয় বালিশ খেলা, হাড়ি ভাঙা, ক্রিকেট, মোরগ লড়াই ও র‍্যাফেল ড্রসহ নানা বিনোদনমূলক ইভেন্ট।

ছেলেদের মধ্যে সব ইভেন্টে প্রথম স্থান অর্জন করেন মো. ইকরাম হাসান। তার দক্ষতা ও চমৎকার পারফরম্যান্সে তিনি সবার প্রশংসা কুড়ান। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জনাব মমশেদ দিনূরি বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মানসিক বিকাশে ইতিবাচক প্রভাব ফেলে। ক্লাসরুমের বাইরে এসে শিক্ষার্থীরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলে, যা ভবিষ্যতে দলগতভাবে কাজ করার মনোভাব সৃষ্টি করে। তিনি আরও জানান, ভবিষ্যতে এ ধরনের অনুষ্ঠান আরও বড় পরিসরে আয়োজন করা হবে।

আরও পড়ুনঃ জনগণের অধিকার রক্ষায় আপোষ করেননি বেগম খালেদা জিয়া : ডা. শাহাদাত

অন্যদিকে জনাব নাজমুল হক বলেন, এই বনভোজন কেবল বিনোদনের জন্য নয়, বরং শিক্ষার্থীদের মধ্যে সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতা গড়ে তোলে। তিনি অনুষ্ঠানকে সফল করতে অবদান রাখা সকল শিক্ষক-শিক্ষার্থীকে আন্তরিক ধন্যবাদ জানান।

দিনব্যাপী এ আয়োজন শেষে শিক্ষক ও শিক্ষার্থীরা সন্তুষ্টি প্রকাশ করেন। কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ জনাব আনোয়ার হোসেনসহ অন্যান্য ট্রেডের শিক্ষক-শিক্ষার্থীরাও এ উদ্যোগকে স্বাগত জানান।