― Advertisement ―

spot_img

বুটেক্সের হলে চুরির পুনরাবৃত্তি, শিক্ষার্থীরা ক্ষুব্ধ

বুটেক্স প্রতিনিধিঃ বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) হলগুলোতে একের পর এক চুরির ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বাড়ছে। সম্প্রতি ছাত্রীদের আবাসিক বীর প্রতীক ক্যাপ্টেন...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসরাজশাহী কলেজ ছাত্রলীগের সাবেক সেক্রেটারিসহ তিনজন গ্রেপ্তার

রাজশাহী কলেজ ছাত্রলীগের সাবেক সেক্রেটারিসহ তিনজন গ্রেপ্তার

মুজাহিদুল ইসলাম, রাজশাহী কলেজ প্রতিনিধিঃ রাজশাহী কলেজ ও সিটি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম নাইমসহ তিনজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা এবং ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়েরকৃত মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন আরএমপির মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, বুধবার (৯ এপ্রিল) দিবাগত রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—নগরীর বোয়ালিয়া মডেল থানার রাজারহাতা এলাকার মৃত আবু তাহেরের ছেলে নাইমুল ইসলাম নাইম (৩০), একই এলাকার মৃত আবুল খায়েরের ছেলে তানভির হাসান সজিব (৩২), এবং কুমারপাড়া এলাকার মৃত আনসার উদ্দিন আনফোরের ছেলে এসএনকে আরকান উদ্দিন বাপ্পি (৪৯)। এদের মধ্যে সজিব আওয়ামী লীগ কর্মী এবং বাপ্পি রাজশাহী মহানগর যুবলীগের সাবেক গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক হিসেবে পরিচিত।

আরও পড়ুনঃ চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবির অভিযানে মনাকষা সীমান্ত থেকে ১০ ভারতীয় গরু আটক

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তাদের অবস্থান শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। অভিযুক্তদের চিহ্নিত করতে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচির ভিডিও ফুটেজ ও ছবি বিশ্লেষণ করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এই মামলার অন্যান্য অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।