― Advertisement ―

spot_img

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ সফিউল আলম।রোববার...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসরংপুর সদর ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি জহির, সম্পাদক মেজবা

রংপুর সদর ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি জহির, সম্পাদক মেজবা

বেরোবি প্রতিনিধি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) রংপুর সদর ছাত্র কল্যাণ পরিষদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী জহির রায়হান এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মেজবাউল ইসলাম মেজবা।

রবিবার (২৯ জুন) সংগঠনটির উপদেষ্টাদের অনুমোদনের মাধ্যমে এ কমিটি গঠিত হয়।

নবনির্বাচিত সভাপতি জহির রায়হান বলেন, “শুধু রংপুর সদর নয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন জেলা থেকে আগত প্রতিটি শিক্ষার্থীর পাশে থাকবে রংপুর সদর ছাত্র কল্যাণ পরিষদ। ভর্তি প্রক্রিয়ায় সহায়তা, বসবাসকালীন সমস্যা সমাধান, প্রশাসনিক জটিলতা মোকাবেলায় পরামর্শ প্রদান ও শিক্ষার্থীদের অধিকার আদায়ে আমরা সক্রিয়ভাবে কাজ করবো।”

তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয়ে আর্থিকভাবে পিছিয়ে থাকা শিক্ষার্থীদের জন্য সহায়তামূলক বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হবে। অর্থনৈতিক সীমাবদ্ধতা যেন কারও উচ্চশিক্ষার পথে বাধা না হয়, সে লক্ষ্যে পরিষদ কাজ করবে।”

আরও পড়ুনঃ জুলাই গণঅভ্যুত্থান দিবস, ছাত্র-জনতার ঐতিহাসিক গণবিপ্লব এর ফসল

সাধারণ সম্পাদক মেজবাউল ইসলাম মেজবা বলেন, “রংপুর সদর ছাত্র কল্যাণ পরিষদ একটি অরাজনৈতিক ও সেবামূলক সংগঠন। আমরা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করছি এবং ভবিষ্যতেও করবো। শিক্ষামূলক কার্যক্রমে সহায়তা, বৃত্তি প্রদান, শিক্ষা উপকরণ বিতরণ, বৃক্ষরোপণ, রক্তদান কর্মসূচি, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান এবং বিশেষ দিবস উদযাপনের মতো নানা কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।”

উল্লেখ্য, আগামী ১০ কার্যদিবসের মধ্যে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।