― Advertisement ―

spot_img

আইটিইটির নির্বাচনে জিজি প্যানেলের নিরঙ্কুশ জয়, সভাপতি এনায়েত হোসেন

বুটেক্স প্রতিনিধি: দি ইন্সটিটিউশন অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্টস (আইটিইটি)-এর ১৫তম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬-এ টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ফোরাম সমর্থিত এনায়েত-সুমায়েল-নিক্সন পরিষদ (জিজি প্যানেল) নিরঙ্কুশ...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসআইটিইটির নির্বাচনে জিজি প্যানেলের নিরঙ্কুশ জয়, সভাপতি এনায়েত হোসেন

আইটিইটির নির্বাচনে জিজি প্যানেলের নিরঙ্কুশ জয়, সভাপতি এনায়েত হোসেন

বুটেক্স প্রতিনিধি: দি ইন্সটিটিউশন অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্টস (আইটিইটি)-এর ১৫তম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬-এ টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ফোরাম সমর্থিত এনায়েত-সুমায়েল-নিক্সন পরিষদ (জিজি প্যানেল) নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে। সভাপতি পদে ইঞ্জি. মো. এনায়েত হোসেন নির্বাচিত হওয়ার পাশাপাশি সম্পাদকীয় ও নির্বাহী সদস্য পদসহ সব গুরুত্বপূর্ণ পদে জিজি প্যানেলের প্রার্থীরা বিজয়ী হয়ে পূর্ণ প্যানেল জয় নিশ্চিত করেছেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, মোট ২ হাজার ৬০০ ভোটারের মধ্যে ১ হাজার ৬৯০ জন ভোটাধিকার প্রয়োগ করেন, যা মোট ভোটারের প্রায় ৬৫ শতাংশ। বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ক্যাম্পাসে স্থাপিত চারটি বুথে দিনব্যাপী শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে গণনা সম্পন্ন করে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়।

ঘোষিত ফলাফলে সভাপতি পদে ১ হাজার ৪০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ইঞ্জি. মো. এনায়েত হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অধ্যাপক ড. ইঞ্জি. আ. ন. ম. আহমেদ উল্লাহ পেয়েছেন ২৪৩ ভোট। সহ-সভাপতি পদে ইঞ্জি. মিঞা মোহাম্মদ মাইনুল ইসলাম (পলাশ), ইঞ্জি. মোহাম্মদ শাহিনুল হক এবং ইঞ্জি. মো. আব্দুস সালাম যথাক্রমে ১ হাজার ৩৩৩, ১ হাজার ৩১৭ এবং ১ হাজার ১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

এছাড়া যুগ্ম মহাসচিব পদে ইঞ্জি. মো. সাজেদুল হক শালুক ও ইঞ্জি. রেজাউল করিম (রেজা), সাংগঠনিক সম্পাদক পদে ইঞ্জি. মোহাম্মদ মইদুল ইসলাম, কোষাধ্যক্ষ পদে ইঞ্জি. মো. জাহিদুর রহমান (আনিস), শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক পদে ইঞ্জি. মো. ফয়সাল হোসেন, সহ শিক্ষা ও সাহিত্য সম্পাদক পদে ইঞ্জি. তাসবিদুল ইসলাম দিপু, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ইঞ্জি. চন্দ্র শেখর দাশ, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ইঞ্জি. মো. আব্দুল্লাহ আল মামুন, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে ইঞ্জি. এ.এস.এম. আসিক ইসতিয়াক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে ইঞ্জি. মো. জহিরুল ইসলাম, নিয়োগ ও বিনিয়োগ বিষয়ক সম্পাদক পদে ইঞ্জি. মো. আরিফুর রহমান খান (জিসান), সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক পদে ইঞ্জি. মো. আরফান আলী পিকে, সহ সমাজকল্যাণ সম্পাদক পদে ইঞ্জি. মো. মাহমুদুল ইসলাম সাদ্দাম, দপ্তর সম্পাদক পদে ইঞ্জি. মো. ফারুকুল ইসলাম জনি এবং মহিলা বিষয়ক সম্পাদক পদে ইঞ্জি. পৃথ্বিলা কামাল নির্বাচিত হয়েছেন।

আরও পড়ুনঃ জবির দর্শন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের দ্বিতীয় পুনর্মিলনী অনুষ্ঠিত

নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন ইঞ্জি. মো. শরীফুল আমিন, ইঞ্জি. মো. সাইদুর রহমান (রবিন), ইঞ্জি. মো. খালিদুল ইসলাম (মিথুন), ইঞ্জি. মঞ্জুস সাত্তার মো. রাসেল এবং ইঞ্জি. মুহাম্মদ উল্লাহ-আল ফেসানী।

বিজয়ের পর নবনির্বাচিত সভাপতি ইঞ্জি. মো. এনায়েত হোসেন বলেন, “আইটিইটির নির্বাচন সবার অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন হিসেবে সম্পন্ন হয়েছে। নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের সর্ববৃহৎ সংগঠন আইটিইটির পূর্ণ প্যানেল হিসেবে আমরা জয়লাভ করেছি। ফলে আমাদের দায়িত্বও অনেক বেড়ে গেছে। আগামী দিনে সবাইকে সঙ্গে নিয়ে আইটিইটিকে আরও শক্তিশালী ও গতিশীল সংগঠন হিসেবে গড়ে তুলতে কাজ করবো।”

পরাজিত ইউসি প্যানেলের সভাপতি প্রার্থী অধ্যাপক ড. ইঞ্জি. আ. ন. ম. আহমেদ উল্লাহ বলেন, “আমি আমার ছোট ভাই এনায়েতকে আন্তরিক অভিনন্দন জানাই। আমরা সবাই একই টেক্সটাইল ইঞ্জিনিয়ার পরিবারের সদস্য। নতুন নেতৃত্বের সঙ্গে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করছি। ভবিষ্যতেও আইটিইটির উন্নয়নে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব।”

নির্বাচন প্রসঙ্গে বুটেক্সের উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন বলেন, “বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নির্বাচিত সবাইকে অভিনন্দন জানাই। আমরা নির্ধারিত সময়ের মধ্যে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে পেরেছি। প্রধান নির্বাচন কমিশনার অসুস্থ থাকা সত্ত্বেও দায়িত্ব পালন করেছেন। তিনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুন—এ কামনা করি। নির্বাচিত ও অনির্বাচিত সকল প্রার্থীকে আন্তরিক অভিনন্দন জানাই।”