― Advertisement ―

spot_img

জজ কোর্ট রোডে নিষিদ্ধ জবি ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

আলি উল আজিম নিলয়, জবি প্রতিনিধিঃ ‘শিক্ষার অধিকার ফিরে চাই’ শিরোনামে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন। রাজনৈতিক পরিচয়ের...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসজবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদল নেতা রফিকুলের নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ

জবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদল নেতা রফিকুলের নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ

আলি উল আজিম নিলয়, জবি প্রতিনিধিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেন্দ্রীয় মসজিদে মুসল্লিদের ব্যবহারের জন্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কাজী রফিকুল ইসলামের নেতৃত্বে নেতাকর্মীরা কেন্দ্রীয় মসজিদে তোয়ালে, টিস্যু, সাবানসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় সামগ্রী প্রদান করেন।

এ সময় কাজী রফিকুল ইসলাম বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদটি শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ বিশ্ববিদ্যালয়ের সবার জন্য গুরুত্বপূর্ণ একটি স্থান। মুসল্লিদের সুবিধা ও মসজিদের পরিচ্ছন্নতা নিশ্চিত করার লক্ষ্যে আমাদের পক্ষ থেকে এসব নিত্যপ্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হয়েছে। শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় পরিবারের কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা করব।”

আরও পড়ুনঃ বৃক্ষরোপণ রচনা প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম ব্রজলাল কলেজের শিক্ষার্থী

তিনি আরও বলেন, “ছাত্রদল শুধু রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে সীমাবদ্ধ নয়; শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় পরিবারের প্রয়োজনের সময় পাশে দাঁড়ানোও আমাদের দায়িত্ব। মানবিক ও কল্যাণমূলক এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”