― Advertisement ―

spot_img

কক্সবাজার শিক্ষাসফরের বাস উল্টে শিক্ষকসহ নিহত ২, আহত ২০

কক্সবাজারে শিক্ষাসফরে যাওয়ার পথে চট্টগ্রামের সাতকানিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস উল্টে অন্তত দুজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন মাদ্রাসাশিক্ষক। এ ঘটনায় অন্তত ২০ জন...
প্রচ্ছদসারা বাংলাটাঙ্গাইলে জেলা শ্রেষ্ঠ তদন্ত কর্মকর্তা নির্বাচিত সখীপুর থানার এসআই মোশারফ হোসেন

টাঙ্গাইলে জেলা শ্রেষ্ঠ তদন্ত কর্মকর্তা নির্বাচিত সখীপুর থানার এসআই মোশারফ হোসেন

খাঁন আহম্মেদ হৃদয় পাশা, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি ● টাঙ্গাইল জেলা পুলিশের এপ্রিল মাসের শ্রেষ্ঠ তদন্ত কর্মকর্তা হিসেবে নির্বাচিত হয়েছেন সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোশারফ হোসেন। সম্প্রতি সখীপুর উপজেলার তক্তারচালা বাজারে সংঘটিত একটি চাঞ্চল্যকর চুরির ঘটনার রহস্য উদ্ঘাটন, আসামি গ্রেফতার এবং চোরাই মালামাল উদ্ধার করায় তাকে এ সম্মাননা প্রদান করা হয়।

মঙ্গলবার জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা ও পুরস্কার বিতরণ সভায় পুলিশ সুপার মো. মিজানুর রহমান এসআই মোশারফ হোসেনের হাতে সম্মাননা সনদ ও ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. আদিবুল ইসলাম (পিপিএম) এবং অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল।

পুরস্কার পেয়ে এসআই মোশারফ হোসেন তার প্রতিক্রিয়ায় বলেন, “জেলার শ্রেষ্ঠ তদন্ত কর্মকর্তা হিসেবে নির্বাচিত হয়ে আমি গর্বিত। এই স্বীকৃতি শুধু আমার একার নয়, এটি পুরো টিমের সম্মিলিত পরিশ্রমের ফল। এই সম্মাননা আমাকে আগামী দিনে আরও দায়িত্বশীলভাবে কাজ করার প্রেরণা দেবে।”

আরও পড়ুনঃ গোদাগাড়ীতে ১২০৫ লিটার চোলাই মদসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পুলিশের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রতি মাসেই এমন পুরস্কার প্রথা চালু রাখা হয়েছে, যাতে কর্মকর্তা-কর্মচারীরা আরও দায়িত্বশীলভাবে আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকেন।

স্থানীয়ভাবে এসআই মোশারফ হোসেনের এ অর্জনে সখীপুর থানার পুলিশ সদস্যদের মধ্যে উৎসাহ ও অনুপ্রেরণা বিরাজ করছে।