― Advertisement ―

spot_img

কুমিল্লা থেকে আনা ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত...
প্রচ্ছদসারা বাংলাকুমিল্লা থেকে আনা ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

কুমিল্লা থেকে আনা ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসির একটি বিশেষ টিম শুক্রবার (২৬ জুন) দিবাগত রাত ১টা ৪০ মিনিট থেকে ২টা ২০ মিনিট পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার দ্বারিয়াপুর হাতাপাড়া দোতলা জামে মসজিদের পশ্চিম পাশের এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন— সদর উপজেলার চর ইসলামপুর এলাকার মৃত আব্দুল ওহাবের ছেলে মো. নাসির (৪৬) এবং শিবগঞ্জ উপজেলার নতুন বাররশিয়া এলাকার মো. আব্দুল জব্বারের ছেলে মো. মতিন (২০)।

আরও পড়ুনঃ রায়পুরে মর্মান্তিক হত্যাকাণ্ড: মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যা, গুরুতর আহত আরেক মেয়ে

ডিএনসি কর্মকর্তারা জানান, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন যে, গাঁজার চালানটি কুমিল্লা থেকে চাঁপাইনবাবগঞ্জে আনা হয়েছিল। পরে স্থানীয় পর্যায়ে তা বিক্রির পরিকল্পনা ছিল। তবে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় চালানটি বাজারজাত হওয়ার আগেই জব্দ করা সম্ভব হয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলার বাদী হিসেবে দায়িত্ব পালন করছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মুস্তাফিজুর রহমান।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মাদকের উৎস, পরিবহন, মজুত ও বিপণনের সঙ্গে জড়িত ব্যক্তি বা চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। জনগণের সহযোগিতায় মাদকমুক্ত সমাজ গঠনে তারা বদ্ধপরিকর।