― Advertisement ―

spot_img

গ্রাম আদালতে কম খরচে ও স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি সম্ভব: ইউএনও

মো. মুক্তাদির হোসেন, বিশেষ প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কামরুল ইসলাম বলেছেন, স্থানীয় সরকারের সবচেয়ে তৃণমূল প্রতিষ্ঠান ইউনিয়ন পরিষদ। ইউনিয়ন পরিষদের...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসনির্বাচনের পর কোনো ‘শিবিরের বাচ্চা’কে রাজনীতি করতে দেব না: জবি ছাত্রদল নেতা

নির্বাচনের পর কোনো ‘শিবিরের বাচ্চা’কে রাজনীতি করতে দেব না: জবি ছাত্রদল নেতা

জবি প্রতিনিধিঃ আগামী নির্বাচনের পর দেশে কোনো ‘শিবিরের বাচ্চা’কে রাজনীতি করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রবিউল আউয়াল।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ে ‘নারী নিপীড়নের’ প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

রবিউল আউয়াল বলেন, “১৯৭১ সালে আমাদের মা-বোনদের যারা ধর্ষণ করেছে, তাদের উত্তরসূরিরা সেই কালচার আবার ফিরিয়ে আনতে চায়। যাদের বাপ-দাদারা মুক্তিযুদ্ধে পরাজিত হয়ে এ দেশ থেকে পালিয়েছে, তারাই আবার মাথা চাড়া দিয়ে উঠতে চাইছে। আমরা আশাবাদি, সামনের নির্বাচনের পর তারাও এ দেশ থেকে লেজগুটিয়ে পালিয়ে যাবে। এ দেশের মাটিতে আর কোনো পাকিস্তানি কায়েম হতে দেব না। কোনো রাজাকারের সন্তানকে প্রতিষ্ঠিত হতে দেব না। কোনো শিবিরের বাচ্চাকে এ দেশে রাজনীতি করতে দেব না।”

রবিউল আউয়াল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের ৭ম ব্যাচের শিক্ষার্থী বলে জানা গেছে।

আরও পড়ুনঃ রাজশাহী কলেজ ন্যাচার কনজারভেশন ক্লাবের উদ্যোগে বোতলের বিনিময়ে গাছ বিতরণ

এদিন ডাকসু নির্বাচনে ছাত্রশিবিরের প্রার্থীর বিরুদ্ধে রিটকারী নারী শিক্ষার্থীকে প্রকাশ্যে গণধর্ষণের হুমকি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেত্রীদের হেনস্তার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করে জবি ছাত্রদল। কাঁঠালতলা থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিল শেষে ভিসি ভবনের সামনে অবস্থান নেয় তারা।

কর্মসূচি থেকে ছাত্রদল নেতারা অভিযোগ করেন, শিবির সারাদেশে নারী শিক্ষার্থীদের ওপর সাইবার বুলিং চালাচ্ছে। তারা বলেন, “যে শিবির অতীতে গুপ্ত রাজনীতি করেছে, কখনো ছাত্রলীগের ছায়াতলে আশ্রয় নিয়েছে, সেই শিবির এখন নারীদের প্রকাশ্যে গণধর্ষণের পদযাত্রা করতে চায়। এ ধরনের দুঃসাহসী কর্মকাণ্ডের সঙ্গে যারা জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকর করতে হবে।”