spot_img

― Advertisement ―

spot_img

শেরপুর-২ আসনে গণসংযোগে সরব জামায়াত প্রার্থী গোলাম কিবরিয়া

জায়েদ মাহমুদ রিজন নালিতাবাড়ি প্রতিনিধিঃ শেরপুর-২ (নকলা–নালিতাবাড়ী) সংসদীয় আসনে নির্বাচনী মাঠে সক্রিয় হয়ে উঠেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মু. গোলাম কিবরিয়া। নির্বাচনের সময়...
প্রচ্ছদসারা বাংলানালিতাবাড়ীতে ইয়াবাসহ যুবকের এক বছরের কারাদণ্ড

নালিতাবাড়ীতে ইয়াবাসহ যুবকের এক বছরের কারাদণ্ড

জায়েদ মাহমুদ রিজন নালিতাবাড়ি প্রতিনিধিঃ শেরপুরের নালিতাবাড়ীতে মাদকসহ হাতেনাতে আটক এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৭ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি এ দণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত যুবক জাহিদুল ইসলাম সবুজ (২৬), নালিতাবাড়ী পৌর শহরের বাজার ছিটপাড়া এলাকার মমতাজ আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে নালিতাবাড়ী থানা পুলিশ বাজার ছিটপাড়া বাবুল রাইছ মিল মহল্লায় মাদকবিরোধী অভিযান চালায়। অভিযানের সময় নিজ বাড়ির মুরগির ফার্মে শুয়ে থাকা অবস্থায় সবুজকে ৪ পিস ইয়াবাসহ আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তোলা হলে সাক্ষ্য–প্রমাণের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।

আরও পড়ুনঃ ডাইনিংয়ে ভর্তুকি বৃদ্ধি ও মেধাভিত্তিক সিট বণ্টনসহ ১৫ দফা দাবি ইবি হল শিবিরের

দণ্ড কার্যকালে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা, এসআই নুরুল আমিন, এসআই রফিকুল ইসলামসহ পুলিশের অন্যান্য সদস্যরা।