― Advertisement ―

spot_img

বুটেক্সের হলে চুরির পুনরাবৃত্তি, শিক্ষার্থীরা ক্ষুব্ধ

বুটেক্স প্রতিনিধিঃ বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) হলগুলোতে একের পর এক চুরির ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বাড়ছে। সম্প্রতি ছাত্রীদের আবাসিক বীর প্রতীক ক্যাপ্টেন...
প্রচ্ছদরাজধানীমহাখালীতে শিশু লেকে পড়া নিয়ে ধোঁয়াশা, বন্ধ উদ্ধার অভিযান

মহাখালীতে শিশু লেকে পড়া নিয়ে ধোঁয়াশা, বন্ধ উদ্ধার অভিযান

মোঃ আসিফুজ্জামান আসিফ, নিজস্ব প্রতিনিধিঃ

রাজধানীর মহাখালীতে টিবিগেটে পারটেক্সের পাশে লেকে পড়ে এক শিশু নিখোঁজের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল রোববার (২৮ এপ্রিল) রাত থেকে শিশুটিকে উদ্ধারে অভিযানে নামে। কিন্তু সোমবার (২৯ এপ্রিল) সকাল পর্যন্ত নিখোঁজ শিশুটির কোনো সন্ধান পাওয়া যায়নি। এরপর উদ্ধারকারীদের মধ্যে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে, আসলে কোনো শিশু লেকের পানিতে পড়েছে কি না।

সোমবার সকালে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, গতকাল (রোববার) রাতে একটি শিশু মহাখালীতে টিবিগেটে পারটেক্সের পাশে লেকে পড়ে যায় বলে আমাদের কাছে সংবাদ আসে।

এরপর রাত ৮টা থেকে ফায়ার সার্ভিসের পাঁচজন ডুবুরি শিশুটিকে উদ্ধারে অভিযানে নামে। রাত ১১টা পর্যন্ত অভিযান চালিয়ে শিশুটির কোনো সন্ধান পাওয়া যায়নি।

তিনি বলেন, আজ সকাল থেকে আবার ডুবুরি দল শিশুটিকে উদ্ধারের জন্য লেকের পানিতে নামে। বেলা ১১টা পর্যন্ত অভিযান চলে কিন্তু শিশুটির কোনো সন্ধান পাওয়া যায়নি।

উদ্ধার কাজে অংশ নেওয়া ফায়ার সার্ভিসের কর্মীদের বরাত দিয়ে রাশেদ বিন খালিদ বলেন, গতকাল‌ ফারিয়া নামে যেই শিশুটি দাবি করেছিল এখানে রিয়া নামে একটি শিশু পড়ে গেছে সে ফারিয়ার আজ সন্ধান পাওয়া যাচ্ছে না। এছাড়া রিয়ার পরিবারের কোনো সদস্যও ঘটনাস্থলে এসে হাজির হয়নি যে তাদের শিশু হারিয়ে গেছে। লেকের পানির ঘনত্ব কম, এখানে কোনো স্রোত নেই। তাই কোনো শিশু পড়ে গিয়ে থাকলে তাকে অবশ্যই খুঁজে পাওয়া যেত।

এ অবস্থায় উদ্ধারকারীদের মনে প্রশ্ন জাগছে আসলে এখানে কোনো শিশু পড়েছে কি না। বিষয়টি নিয়ে সন্দেহ সৃষ্টি হচ্ছে। আপাতত ফায়ার সার্ভিসের কাজ সমাপ্ত করা হয়েছে। পরে এ বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।